ads

মঙ্গলবার , ১ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চ্যানেল আই’র ২১ বছর পদার্পণের কেক কাটলেন কৃষক-কৃষাণীরা

খবর টি পড়েছেন : ২৩০
শেরপুরে চ্যানেল আই’র ২১ বছর পদার্পণের কেক কাটলেন কৃষক-কৃষাণীরা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ চ্যানেল আই’র ‘গর্বের ২১ বছরে’ উদযাপন উপলক্ষে শেরপুরে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার কেক কাটেন বিষমুক্ত সবজি আবাদকারী কৃষক-কৃষাণীরা। ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের আমতলী কৃষক ক্লাবে ওই কেক কাটা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি আমতলী এলাকার বিভিন্ন গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে এক কৃষক সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ আলহাজ্ব মোঃ আশরাফ উদ্দিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, কৃষক দেলোয়ার হোসেন, চ্যানেল আই’র শেরপুর প্রতিনিধি হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। বলাইয়ের চর ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় উপ-সহকারি কৃষি কর্মকর্তা আলহাজ¦ মো. আব্দুল বারি।

Shamol Bangla Ads

পরে উপস্থিত কৃষকদের মাঝে বিষমুক্ত সবজি উৎপাদনে ফসলের পোকামাকড় নিধনে সেক্স ফেরোমেন ফাঁদ ও জলপাই গাছের চারা বিতরণ করা হয়। সমাবেশে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ বিগ ব্যাশে খেলার সুযোগ পেলেন শেরপুরের জ্যোতি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads