মইনুল হোসেন প্লাবন, সিনিয়র স্টাফ রিপোর্টার : শেরপুরের মেয়ে নিগার সুলতানা জ্যোতি। অস্ট্রেলিয়ার ঘরোয়া নারী টি-টোয়েন্টি টূর্ণামেন্ট ‘বিগ ব্যাশ’ খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি। তাকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন স্টারস। আগামী ৬ অক্টোবর রবিবার ওই টূর্ণামেন্টে অংশ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি।

অস্ট্রেলিয়ায় ১৮ অক্টোবর শুক্রবার শুরু হবে নারী বিগ ব্যাশের পঞ্চম আসর। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। নিজ দল বাংলাদেশের ব্যস্ত সূচি থাকায় খুব বেশিদিন সেথানে খেলার সুযোগ পাবেন না তিনি। জাতীয় দলের ক্রিকেটারদের পাকিস্তান সফরের প্রস্তুতি ক্যাম্প চলছে চট্টগ্রামে। সবকিছু ঠিক-ঠাক থাকলে আগামী ২৩ অক্টোবর সেখানে পৌঁছবে নারী ক্রিকেট টিম।

























