স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের বিশিষ্ট মণিহারি ব্যবসায়ী ও সমাজসেবী সুরঞ্জন সরকার (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। ৩০ সেপ্টেম্বর সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি শেরপুর শহরের নয়আনী বাজার এলাকার প্রয়াত সুরেশ সরকারের জ্যেষ্ঠ ছেলে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
সোমবার বিকেলে শেরপুর পৌর শেরী মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।
























