ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত ওই সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকতা আবু বকর ছিদ্দিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জীবন কুমার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল সেন গুপ্ত, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ রায় প্রমুখ। ওই সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় এবারের দূর্গাপূজা শান্তিপূর্নভাবে উদযাপনে লক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।























