ছবিটি এখন শুধুই স্মৃতি

খবর টি পড়েছেন : ২৮১
ছবিটি এখন শুধুই স্মৃতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ছবিটি এখন শুধুই স্মৃতি। ঘাতক ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে নিহত হয়েছে কোমলমতি এই শিশু উজ্জল মিয়া (১২)। এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলা সদর হতে ঝগড়ারচর সড়কের কাউনেরচর এলাকায়। নিহত উজ্জল মিয়া ঘটনাস্থল এলাকার পার্শ্ববর্তী চকবন্দি গ্রামের লুৎফর রহমানের ছেলে ও স্থানীয় প্রথম আলো ইসলামী বিদ্যা নিকেতনের ৪র্থ শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, তার বন্ধু প্রতিবেশি নবী হোসেনের ছেলে মমিন মিয়ার সাইকেলের পিছনে বসে ঝগড়াচর বাজারে যাচ্ছিল। ওই সময় কাউনেরচর গ্রামের আকতারের বাড়ি পাশে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে মমিন মিয়া ছিটকে সড়কের গর্তে পড়ে গেলেও উজ্জল মিয়া ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়।
বুকফাটা কান্না জড়িত কন্ঠে নিহত উজ্জলের মা মিনু আরা বেগম বলেন, আজ বিকেলে ভাত খেয়ে উজ্জল আমারে কয়, মা আমি ঝগড়ারচর বাজারে যামু। তারাতারি চইলা আইমু। বাড়ি থেকে বের হওয়ার একটু পরেই খবর আসে আমার উজ্জল ট্রাকের নিচে পড়ে মারা গেছে। আমি এই কষ্ট ক্যামনে সইমু? এ সময় উজ্জলের বাবা লুৎফর রহমান বলেন, উজ্জল আমারে কইতো আমি বড় হয়ে সৈনিক হমু। অহন আমার সব আশা শেষ অইলো। প্রথম আলো ইসলামী বিদ্যা নিকেতনের সহকারি শিক্ষক শফিকুল ইসলাম বলেন, উজ্জল ক্লাশে মেধাবি ছাত্র ছিল। খেলা ধূলায় বেশ পারদর্শী ছিল। নিয়মিত ক্লাশ করতো। এ ঘটনায় আমরা একজন মেধাবি ছাত্র হারালাম। এ সময় উজ্জলকে এক নজর দেখতে আশপাশের লোকজনসহ তার সহপাঠিরা ভির জমায়। সবার চোখে জল। সৃষ্টি হয় এক শোকাবহ পরিবেশ। এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিস পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ সানোয়ার হোসেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে মাদক, জুয়া, শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্য বিয়ে,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads