ads

শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পশু জবাইখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ৪৮ হাজার টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ২৬৪
শেরপুরে পশু জবাইখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ৪৮ হাজার টাকা জরিমানা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাইসহ আইন না মানায় পৌর পশু জবাইখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইজারাদারসহ ৫ জনকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার ভোরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ ফয়সাল খান, অহনা জান্নাত ও জহিরুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের চাপাতলী পৌর আধুনিক পশু জবাইখানায় ওই অভিযান পরিচালিত হয়।
অভিযানে জবাইখানার বাইরে পশু জবাই করে পরিবেশ দূষণ, অনুমোদনহীন ও কোন ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই লাইসেন্সবিহীন মাংস প্রস্তুতকারীর (কসাই) মাধ্যমে পশু জবাই ও মাংস প্রস্তুত করার অভিযোগে পশু জবাই ও মাংসের নিয়ন্ত্রণ আইন ২০১১ এর বিভিন্ন ধারায় জবাইখানার ইজারাদার আব্দুস সাত্তারকে ২৫ হাজার এবং মাংস প্রস্তুতকারীর (কসাই) লাইসেন্স না থাকায় ৩ জনকে ৫ হাজার করে ও একজনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সদর উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ ফজলুল হক, পৌর স্যানেটারি ইন্সপেক্টর শাহজাদা খান ভুইয়া, সদর থানার এসআই লাল মামুদ মিয়াসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ ফয়সাল খান জানান, অনুমোদনহীন ও কোন ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই লাইসেন্সবিহীন মাংস প্রস্তুতকারীর (কসাই) মাধ্যমে পশুর মাংস প্রস্তুত ও বিভিন্ন হোটেল-রেস্তোরাতে সরবরাহ করা হচ্ছে। এছাড়া অপরিণত বয়সের গরু, ছাগী ও ভেড়া জবাই করে ওইসব মাংস শহরজুড়ে বিভিন্ন হাট বাজারে সরবরাহ করা হচ্ছে। ওইসব বন্ধে জেলা প্রশাসকের নির্দেশে ওই অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে ওই অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে পলিথিন বিরোধী অভিযানে ৫ দোকানীকে ৫ হাজার… পরবর্তী সংবাদ শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads