ads

বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পলিথিন বিরোধী অভিযানে ৫ দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ২৪৮
নালিতাবাড়ীতে পলিথিন বিরোধী অভিযানে ৫ দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ও কদমতলী বাজারে পলিথিন বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান ওই অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলা সদরসহ বিভিন্ন হাট বাজারে দোকানীরা ব্যবসায় জিনিসপত্র বিক্রির সময় নিষিদ্ধ পলিথিন ব্যবহার করে আসছিলÑ এমন সংবাদের ভিত্তিতে কাকরকান্দি ও কদমতলী বাজারে পলিথিন বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ওই ২ বাজারের ৫ জন দোকানীকে নিষিদ্ধকৃত পলিথিন রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ও প্রায় ২ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া ওই ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ফিরে… পরবর্তী সংবাদ শেরপুরে পশু জবাইখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ৪৮…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads