ads

মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে স্বাক্ষরতা প্রকল্পের উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৪০
শ্রীবরদীতে স্বাক্ষরতা প্রকল্পের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে মৌলিক সাক্ষরতা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ওই প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। এ উপলক্ষে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের জরীপ সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও বেসরকারি সংস্থা প্রত্যয় এর বাস্তবায়নে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
প্রত্যয়ের উপজেলা প্রোগ্রাম অফিসার নিজাম উদ্দিন খানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রত্যয়ের নির্বাহী পরিচালক রোকেয়া জাহান রেবা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রধান কার্যালয়ের সিষ্টেম এনালিষ্ট মোর্শেদা বেগম ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক সৈয়দ মোক্তার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুশ শিহার, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ের চেয়ারম্যান, সাংবাদিক, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও সাক্ষরতা প্রকল্পের জরীপ কর্মিগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ফেসবুকে আ’লীগ নেতার নামে বিষোদগার ॥ গ্রেফতার… পরবর্তী সংবাদ শেরপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট স্থানীয়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads