স্টাফ রিপোর্টার ॥ ‘বাসযোগ্য পৃথিবীতে সকল শিশুর অস্তিত্ব, টেকসই উন্নয়ন অভীষ্ট স্থানীয়করণে হবে সুরক্ষিত’ এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর কার্যালয়ের সহযোগিতায় গাজীরখামার ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) স্থানীয়করণ বিষয়ক আলোচনা সভা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর সোমবার বিকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আওলাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন এপিসি স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার সায়মন এস সাংমা, নাগরিক কন্ঠ ও কাজের আহ্বায়ক এবং আরটিভির স্টাফ রিপোর্টার মো. মুগনিউর রহমান মনি, প্রোগ্রাম অফিসার খালিদ মুস্তাফিজ, ইউনিয়ন পরিষদ সচিব মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিশু ফোরাম, গাজীরখামারের সভাপতি মো. লিয়াকত আলী।























