ads

সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা লুট ॥ মোটর সাইকেলসহ আটক ১

খবর টি পড়েছেন : ১৭৪
শেরপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা লুট ॥ মোটর সাইকেলসহ আটক ১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সাখাওয়াত হোসেন দুলাল নামে এক ব্যবসায়ীকে ৪ সদস্যের একদল ডাকাত আক্রমণ করে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। ওইসময় তার কাছ থেকে ৭৮ হাজার টাকা লুট করে নিয়েছে ডাকাতরা। ১৪ সেপ্টেম্বর শনিবার রাতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর দক্ষিণপাড়া নামক এলাকায় ওই ঘটনা ঘটে। এদিকে ওই ঘটনায় আটক রাহাত (১৯) নামে এক যুবককে রবিবার বিকেলে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, শনিবার রাতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর বাজার থেকে দোকান বন্ধ করে ৭৮ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দক্ষিণ ডোবারচর এলকায় ৪ জনের একটি ডাকাতদল তার ওপর আক্রমণ করে অস্ত্রের মুখে তার কাছ থাকা ৭৮ হাজার টাকা ডাকাতি করে নেয়। ওইসময় তাকে ছুরিকাঘাত করে আহত করে ডাকাতরা। পরে তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ চরভাবনা ঘুনাপাড়া এলাকার রাহাত নামে এক যুবক জনতার হাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আহত ব্যবসায়ী দুলালকে প্রথমে শেরপুর জেলা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ওই ঘটনায় সাখাওয়াতের ছেলে আরিফুল বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর আইটি পার্ক’র আনুষ্ঠানিক যাত্রা শুরু পরবর্তী সংবাদ ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরলেন শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক আধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads