ads

সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরলেন শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক আধার

খবর টি পড়েছেন : ২৪৬
ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরলেন শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক আধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক, শেরপুর প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম আধার চিকিৎসা শেষে ভারত থেকে দেশে ফিরেছেন। ১৬ সেপ্টেম্বর সোমবার সকালে কলকাতা থেকে যশোরের বেনাপোল হয়ে সড়ক পথে শেরপুরে পৌঁছান।
এর আগে ৫ সেপ্টেম্বর সড়কপথে কলকাতা যান তিনি। এরপর শনিবার ভোরে কলকাতা থেকে বিমানযোগে হায়দরাবাদ পৌঁছে আন্তর্জাতিক মানের এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্থরোলজি হাসপাতালে চিকিৎসা নেন।
তিনি বেশ কিছুদিন যাবত অ্যালার্জিজনিত অ্যাজমা ও চর্বির পাশাপাশি গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি গ্যাস্ট্রিকের সমস্যা তীব্র আকার ধারণ করায় জেলা সদর হাসপাতালে ৪ দিন ভর্তিও ছিলেন। এরপর শেরপুর ও ময়মনসিংহে কয়েক দফায় চিকিৎসা নিয়েও সুস্থতা ফিরে পাচ্ছিলেন না। এবার তার ভ্রমণসঙ্গী ছিলেন শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সংসদের অগ্রজ ফারুক আহমেদ ও বন্ধু-সহকর্মী জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফুল আলম লিচু।
উল্লেখ্য, এটি রফিকুল ইসলাম আধারের দ্বিতীয়বারের মতো ভারত সফর। এর আগে তিনি ২০১৭ সালের ২ আগস্ট চিকিৎসা গ্রহণের জন্য ভারতে গিয়ে ২ সপ্তাহ সময় কাটান। ওইসময় তিনি দিল্লিতে চিকিৎসা গ্রহণের পাশাপাশি দিল্লিসহ কলকাতা ও আগ্রা ভ্রমণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা লুট ॥ মোটর… পরবর্তী সংবাদ শেরপুরে ফেসবুকে আ’লীগ নেতার নামে বিষোদগার ॥ গ্রেফতার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads