ads

রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

খবর টি পড়েছেন : ২০৫
শেরপুরে জেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০১৯’র উদ্বোধন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে দারোগ আলী পৌর পার্কে আয়োজিত ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন ও ভারপ্রাপ্ত পৌর মেয়র আতিউর রহমান মিতুল। ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজুতি ধর, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু।
উদ্বোধনী খেলায় (বালিকা) নির্ধারিত সময়ে ১-১ গোল হওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে নালিতাবাড়ী উপজেলা একাদশ ২-১ গোলে ঝিনাইগাতী উপজেলা একাদশকে পরাজিত করে। আর বালকদের খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় ঝিনাইগাতী উপজেলা একাদশ ৩-২ গোলে নালিতাবাড়ী উপজেলা একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মজিবর রহমান। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদর উপজেলা নির্বাচনে ৩ চেয়ারম্যানসহ ৪ প্রার্থীর… পরবর্তী সংবাদ শেরপুরে পলিথিনের ব্যবহার রোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads