ads

শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আফিফ-সৈকতের ব্যাটে টাইগারদের অবিশ্বাস্য জয়

খবর টি পড়েছেন : ১৪৮
আফিফ-সৈকতের ব্যাটে টাইগারদের অবিশ্বাস্য জয়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকতের দুরন্ত ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ। ৯.৩ ওভারে ৬০ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে প্রায় হেরেই গিয়েছিল টাইগাররা। তবে সপ্তম উইকেট জুটিতে তাদের অনবদ্য ব্যাটিংয়ে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। তিন উইকেটে জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করে বাংলাদেশ।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৪.৩ ওভারে মাত্র ২৯ রানে লিটন দাস-সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে টাইগাররা।
এরপর ২৭ রানের ব্যবধানে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছক্কা হাঁকাতে গিয়ে রায়ান বার্লের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন সাব্বির রহমান রুম্মন। তার বিদায়ে ৯.৩ ওভারে ৬০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।
এর আগে শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর খেলা শুরু হয়। বিলম্বে খেলা শুরু হওয়ায় ২০ ওভারের পরিবর্তে খেলা নির্ধারিত হয় ১৮ ওভারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে কামারেরচর ইউনিয়ন চ্যাম্পিয়ন পরবর্তী সংবাদ আফিফকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads