ads

শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বিডি ক্লিনের উদ্যোগে শেরপুর সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

খবর টি পড়েছেন : ২৫৬
এবার বিডি ক্লিনের উদ্যোগে শেরপুর সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে এবার শেরপুর জেলা সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে ওই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম। পরে তিনি বিডিক্লিন সদস্যসহ অন্যান্যদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান।
বিডিক্লিন শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজুর সভাপতিত্বে ওইসময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, নেপোলীস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদী হাজারী, মানবাধিকার কর্মী শামীম হোসেন, সংগঠনের সহ-সমন্বয়ক মেহেদী হাসান শামীমসহ বিডিক্লিনের বিভিন্ন ইউনিটের প্রধানগণ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিসহ সংগঠনটির অর্ধশতাধিক নারী-পুরুষ সদস্য হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পড়ে হাসপাতাল চত্ত্বরের চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয়দের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।
আয়োজক সংগঠনের সমন্বয়ক আল আমিন রাজু বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে তাদের ওই কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে তা পুরো শহরে সম্প্রসারণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের মতবিনিমিয়… পরবর্তী সংবাদ শেরপুরে মন্দিরের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads