শোভাযাত্রা সহকারে শেরপুরে এলেন সদর উপজেলা নির্বাচনে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী রফিকুল

খবর টি পড়েছেন : ২৪০
শোভাযাত্রা সহকারে শেরপুরে এলেন সদর উপজেলা নির্বাচনে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী রফিকুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শোভাযাত্রা সহকারে ঢাকা থেকে শেরপুরে আগমন করেছেন। ৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে শতাধিক মোটর সাইকেল ও কয়েকটি মাইক্রোবাসের বহর নিয়ে তিনি শহরের চকবাজার এলাকার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসেন। এর আগে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী শেরপুর-ঢাকা মহাসড়কের তারাকান্দি এলাকায় ফুলের তোড়া ও মালা উপহার দিয়ে রফিকুল ইসলামকে স্বাগত জানান।
পরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল ও প্রার্থী রফিকুল ইসলাম। চন্দন পাল তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী রফিকুলকে বিজয়ী করার জন্য সকল প্রকার ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে সকল নেতা-কর্মীকে একযোগে কাজ করার আহবান জানান।
অপরদিকে আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম তার যে কোন ভুল-ত্রুটি ক্ষমা করে দেওয়ার এবং তাকে বিজয়ী করার জন্য দলীয় নেতা-কর্মী ও সদর উপজেলাবাসীর কাছে আবেদন জানান। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদরে চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে ভাইস-চেয়ারম্যান পদ… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ২ যুবকের হাতে উপ-সহকারী মেডিকেল অফিসার লাঞ্ছিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads