স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী প্রদানের লক্ষ্যে ৫ দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন প্রমুখ।























