ads

শনিবার , ৭ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ২

খবর টি পড়েছেন : ২৭৮
শ্রীবরদী সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতের আসাম রাজ্যের এক নাগরিকসহ ২ জনকে আটক করেছে বিজিবি। ৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার খারামোরা গ্রামের ভারতীয় সীমানা সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো ভারতের আসাম রাজ্যের দক্ষিণ শালমারা জেলার মানকেরচর থানার কাকড়িমারার শঠিমারী গ্রামের খলিল মিয়ার ছেলে মফিজল হক (৩০) ও শ্রীবরদী উপজেলার খারামোরা গ্রামের আব্দুল মতিনের ছেলে সুমন মিয়া (২৪)। ওই সময় তাদের কাছ থেকে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ হাজার ২৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। শনিবার ওই ঘটনায় থানায় পৃথক ৩টি মামলা হয়েছে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে শ্রীবরদী উপজেলার খারামোরা গ্রামের ভারতীয় সীমানা সংলগ্ন রাস্তায় সন্দেহাতীতভাবে ২ যুবক ঘোরাঘুরি করছিল। ওই সময় তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ হাজার ২৫০ ভারতীয় রুপি উদ্ধার করে। শনিবার সকালে তাদেরকে থানায় হস্তান্তর করে বিজিবি। ওই ঘটনায় তাওয়াকুচা বিজিবি ক্যাম্প কমান্ডার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনসহ পৃথক ৩টি মামলা হয়েছে। আটককৃতদের শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিখাদ দেশপ্রেম আর মানুষের ভালোবাসাই শেখ হাসিনার যাদুর… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজশিক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads