ads

শনিবার , ৭ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিখাদ দেশপ্রেম আর মানুষের ভালোবাসাই শেখ হাসিনার যাদুর কাঠি ॥ নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ২৭০
নিখাদ দেশপ্রেম আর মানুষের ভালোবাসাই শেখ হাসিনার যাদুর কাঠি ॥ নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ১৯৯৬ সালে সরকার গঠন করেছি ৪০ লক্ষ টন খাদ্য ঘাটতি নিয়ে। ২০০০ সালে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হই। মাঝে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, দেশে আবার খাদ্য ঘাটতি হয়েছে ২৬ লক্ষ টন। আল্লাহর রহমতে এখন আমরা খাদ্যে উদ্বৃত্ত। সুতরাং শেখ হাসিনার হাতে সেই যাদুর কাঠি আছে, যা দিয়ে তিনি দেশে উদ্বৃত্ত করেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন। আর সেই যাদুর কাঠিটা আর কিছুই না- নিখাদ দেশপ্রেম এবং এ দেশের মানুষের জন্য ভালোবাসা। এটাই হলো তার যাদুর কাঠি। তার কাছে দেখে আমরা দেশ পরিচালনায় অংশ নেই। তিনি ৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লোহার বেঞ্চ বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশ গড়তে, আর অন্যরা ক্ষমতায় আসে লুটপাট করতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন দেশকে সাজানো। তাইতো তিনি এখন বিশ্বের রাষ্ট্র নায়কদের তালিকায় সেরা দশে আছেন।  তিনি আরও বলেন, আমি কখনও আপনাদের আমানতের খেয়ানত করি নাই। কখনও যেন না করি সেই দোয়া করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুরসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। এদিন মতিয়া চৌধুরী উপজেলার মোট ১৮০টি প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার মাঝে টিআর প্রকল্পের ৩৭ লাখ ৫০ হাজার টাকার অর্থায়নে ৯৫৬ জোড়া লোহার বেঞ্চ বিতরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্রহ্মপুত্র নদের খননকৃত মাটি দিয়ে দু’পাড়ে বাঁধ ও… পরবর্তী সংবাদ শ্রীবরদী সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ২

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads