ads

বুধবার , ৪ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশে খেলে অবসর নেবেন মাসাকাদজা

খবর টি পড়েছেন : ১৭৭
বাংলাদেশে খেলে অবসর নেবেন মাসাকাদজা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা বাংলাদেশে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে অবসর নেবেন। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এমনটি নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

১৩ থেকে ২৪ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ৩ জাতির ওই সিরিজে অংশ নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেবেন মাসাকাদজা।

ক্রিকেট জিম্বাবুয়ে তাদের অফিসিয়াল টুইটারে মাসাকাদজার অবসরের খবর নিশ্চিত করে জানায়, ‘হ্যামিল্টন মাসাকাদজা ঘোষণা দিয়েছেন বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরে যাবেন।’

Shamol Bangla Ads

২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাসাকাদজার। তিনি জাতীয় দলের হয়ে ৩৮ টেস্ট, ২০৯ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। ক্রিকেটের ৩ ফরম্যাটে সব মিলিয়ে ১০টি সেঞ্চুরি আর ৪২টি ফিফটির সাহায্যে ৯ হাজার ৪১০ রান সংগ্রহ করেন মাসাকাদজা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এ বছর বিপিএল হচ্ছে না : অর্থমন্ত্রী পরবর্তী সংবাদ সেমিতে জ্যোতিদের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads