ads

বুধবার , ৪ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এ বছর বিপিএল হচ্ছে না : অর্থমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৭১
এ বছর বিপিএল হচ্ছে না : অর্থমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ৬ ডিসেম্বর বিপিএলের সপ্তম আসর মাঠে গড়ানোর কথা। বিপিএলে গভির্নিং কাউন্সিল কিছুদিন আগে ওই ঘোষণা দিয়েছিল। কিন্তু ৩ সেপ্টেম্বর বুধবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফ্রাঞ্চাইজি মালিক ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, এ বছর নাকি বিপিএল হচ্ছে না।

Shamol Bangla Ads

আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি এবং বর্তমান অর্থমন্ত্রী মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘এ বছর বিপিএল হবে না। আমার সময়ে তৈরি করা আইনে আছে এক বছরে ২ বার বিপিএল হবে না। সে হিসাবে এ বছর বিপিএল হওয়ার কোনো সুযোগ নেই। আশা করছি আগামী বছর হবে।’

এদিকে কিছুদিন আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান নাফিসা কামাল বলেছিলেন আগামী বিপিএলে থাকব কি না ভাবতে হবে আমাদের। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা পুরোনো ফ্র্যাঞ্চাইজি। আমরা সবচেয়ে পুরোনো দল। এখন পর্যন্ত বিরতি দিতে পারিনি। কিন্তু এটা আমাদের সবার জন্য লস প্রজেক্ট। আমি চিন্তা করছি, আগামী বছর বিপিএলে থাকব কি না। ওই অবস্থায় শুধুই লাভবান হচ্ছে বিসিবি। অবশ্যই আমরা লাভের অংশ চাইব। আমরা কিছুই পাচ্ছি না, শুধু দিয়েই যাচ্ছি।’

Shamol Bangla Ads

গত আসরের নিয়ম বদলের পক্ষে নন কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান, ‘বিসিবি বারবার বলছে, গেলবারের বিপিএল ছিল ইতিহাসের সেরা সফল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট যদি সফলই মানছে বিসিবি, তাহলে সেই মডেলে বদল কেন আনতে হবে। বদল আনার তো কোনো মানেই হয় না। আমরা সফল মডেলের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

নাফিসা কামাল আরও বলেন, ‘নতুন চুক্তিতে আগের নিয়ম চালিয়ে যাওয়া সম্ভব। কিছু কিছু পরিবর্তন আসতে পারে, তবে মনে হয় না পুরো কাঠামো বদলে ফেলা জরুরি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ পরবর্তী সংবাদ ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহীদের চিঠি পাঠাবে আওয়ামী লীগ