ads

মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবশেষে শেরপুরসহ ৮ উপজেলার তফসিল ঘোষণা ॥ ১৪ অক্টোবর ভোট

খবর টি পড়েছেন : ৩২৯
অবশেষে শেরপুরসহ ৮ উপজেলার তফসিল ঘোষণা ॥ ১৪ অক্টোবর ভোট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ অবশেষে শেরপুর সদরসহ দেশের ৮ উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। শেরপুর সদর ছাড়া অন্য উপজেলাগুলো হচ্ছে নেত্রকোনার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর, নোয়াখালীর কবিরহাট ও চট্টগ্রামের সাতকানিয়া।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন আগামী ১২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর।
এদিকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী এবং পঞ্চম ধাপে নকলা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও দীর্ঘদিন পর সর্বশেষ ধাপে শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় আওয়ামী লীগ, সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহৃত হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, মামলাগত জটিলতায় শেরপুর সদরে ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছানুয়ার হোসেন ছানু।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৫৫০ জন কৃষককে মাসকলাই প্রণোদনা প্রদান পরবর্তী সংবাদ শেরপুর সদর উপজেলায় কে হচ্ছেন নৌকার কাণ্ডারি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads