ads

রবিবার , ১ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহকে পলিথিনমুক্ত ঘোষণা উপলক্ষে শ্রীবরদীতে বর্ণাঢ্য র‌্যালি

খবর টি পড়েছেন : ১৩৪
ময়মনসিংহকে পলিথিনমুক্ত ঘোষণা উপলক্ষে শ্রীবরদীতে বর্ণাঢ্য র‌্যালি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘পলিথিন শপিং ব্যাগ বর্জন করুন, পরিবেশ সুরক্ষা করুন’- এ শ্লোগানকে সামনে রেখে নিষিদ্ধ পলিথিনমুক্ত ময়মনসিংহ বিভাগ ঘোষণা উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধরের নেতৃত্বে র‌্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্ত্ ামোহাম্মদ নাজমুল হাছান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুস শিহার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম শাহজান কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আকন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, এপি ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার মারিও মুক্তি মন্ডল ও হারুনুর রশিদ প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন দফতরের কর্তকর্তা-কর্মচারী ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দসহ কয়েকটি সামাজিক সংগঠনের লোকজন অংশগ্রহণ করেন। এছাড়াও এই কর্মসূচীর অংশ হিসেবে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৌর শহরের বিভিন্ন দোকান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। ওইসময় ব্যবসায়ীদেরকে নিষিদ্ধ পলিথিন বিক্রয় ও মজুদ না করার জন্য সতর্ক করেন। ওইসময় তিনি বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে। পরবর্তীতে কোন দোকানে পলিথিন পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে জেলা আওয়ামী লীগের… পরবর্তী সংবাদ নিষিদ্ধ পলিথিনমুক্ত ময়মনসিংহ বিভাগ ঘোষণা উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads