ads

শনিবার , ২৪ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

খবর টি পড়েছেন : ১৮৪
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ এডিস মশা নিধনসহ ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহে বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ২৪ আগস্ট শনিবার সকালে বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান তার কার্যলয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন ।
ওইসময় জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে এডিস মশা নিধনসহ ডেঙ্গুজ্বর প্রতিরোধে শোভাযাত্রা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কান্তি বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শের মাহবুব মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ বেলায়েত হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান।
শনিবার সকাল ১০টায় বিভাগীয় কমিশনার এর কার্যালয় হতে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী ল্যাবরেটরী স্কুলে প্রঙ্গনে গিয়ে শেষ হয়। পরে স্কুলের আশেপাশের জঙ্গল কেটে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। শোভাযাত্রায় বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী, স্কুল কলেজের ছাত্র- ছাত্রী ও স্কাউট এর সদস্যরা অংশ নেন শোভাযাত্রা শেষে প্রচার পত্র বিলি করা হয় ।কর্মসুচির আওতায় ৪ শতাধিক স্কাউট সদস্যরা সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে গণসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ কাজ চালিয়ে যাবে বলে জানান এ কর্মসূচী সমন্বয়কারী ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান।
বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে স্কুল কলেজে শিক্ষার্থী ও স্কাউট সদস্যদের নগরীর বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে প্রচারপত্র বিতরণের মাধ্যমে ডেঙ্গজ্বর সম্পর্কে সচেতন করার আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুরাতন ব্রহ্মপুত্রের ৯০ কি.মি. পরীক্ষামূলক ড্রেজিং কাজ শুরু পরবর্তী সংবাদ জামালপুরের নতুন ডিসি এনামুল হক

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads