ads

রবিবার , ২৫ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরের নতুন ডিসি এনামুল হক

খবর টি পড়েছেন : ২১৭
জামালপুরের নতুন ডিসি এনামুল হক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংরা ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের একান্ত সচিব মো. এনামুল হককে জামালপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২৫ আগস্ট রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের একান্ত সচিব মো. এনামুল হককে (পরিচিতি নম্বর ১৫০২৫) জামালপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং ডিসি আহমেদ কবীরকে (পরিচিতি নম্বর ৬৫০২) ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং ফেসবুকের মেসেঞ্জারে ছড়িয়ে পড়ে। ২২ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে জেলা প্রশাসকের সঙ্গে তার অফিসের এক নারী অফিস সহায়ককে দেখা গেছে। ওই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।নারী অফিস সহায়কের সঙ্গে জামালপুর জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে প্রত্যাহার করে ভিডিওর ঘটনাটি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ভিডিওটি সাজানো বলে দাবি করেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে মাহী বি চৌধুরীকে দুদকের জিজ্ঞাসাবাদ পরবর্তী সংবাদ কাবিননামায় ‘কুমারী’ বাদ দেয়ার নির্দেশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads