ads

সোমবার , ১৯ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অগ্নিকাণ্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

খবর টি পড়েছেন : ২২৫
শেরপুরে অগ্নিকাণ্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অগ্নিকাণ্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মিভূত হয়েছে। ১৮ আগস্ট রবিবার গভীর রাতে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী দশানী বাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রায় ১৭/১৮ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানমালিকরা।
জানা যায়, রবিবার রাত পৌণে ২ টার দিকে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী দশানী বাজারের খোকন মিয়ার তুলার দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওইসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তুলার দোকানের পাশে থাকা হামিদুল মোল্লার ক্রোকারিজ দোকানেও আগুন লেগে যায়। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাই ভাই ক্রোকারিজের মালিক হামিদুল মোল্লা জানান, আগুনে পুড়ে তার দোকানের সব মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে প্রায় ১৬/১৭ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল বাশার শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করতে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ক্ষতির পরিমাণ বলা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে নদী ভাঙ্গনে হুমকির মুখে বসতবাড়ি পরবর্তী সংবাদ শেরপুরে ঈদের এক সপ্তাহ পরও শুরু হয়নি লবনযুক্ত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads