ads

সোমবার , ১৯ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প শুরু

খবর টি পড়েছেন : ১৭৩
বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যমালবাংলা ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও পরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। ১৯ আগস্ট সোমবার মিরপুরে শেরে বাংলা স্টেডিযামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত প্রাথমকি দলের সদস্যদের নিয়ে শুরু হয় ওই ক্যাম্প।

Shamol Bangla Ads

ক্যাম্পে যোগ দেননি বিশ্রামে থাকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে প্রথমদিকে মাশরাফি বিন মর্তুজার ক্যাম্পে যোগ দেওয়ার কথা না থাকলেও প্রথম দিনেই যোগ দিয়েছেন তিনি।

বিশ্বকাপের পর দীর্ষ দিন ক্রিকেটাররা ক্রিকেট থেকে দূরে ছিলেন। তাই ফিটনেস পরীক্ষার জন্যই এই ক্যাম্প শুরু করা হয়। লঙ্কান ট্রেনার মারিও ভিল্লাবারায়নের অধীনে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় কন্ডিশনিং ক্যাম্প।

Shamol Bangla Ads

নতুন নিয়োগ পাওয়া প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে ছাড়াই শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস নিয়ে কাজ করা হবে বলেই ক্যাম্পে যোগ দেননি টাইগার কোচ। আগামী ২১ আগস্ট দলের সাথে যুক্ত হবেন নতুন নিয়োগ পাওয়া প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘প্রাথমিকের শিক্ষার্থীরা সারাবছর স্কুলে পুষ্টিকর খাবার পাবে’ পরবর্তী সংবাদ কমলাপুরে পরিত্যক্ত বগি থেকে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads