ads

সোমবার , ১৯ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কমলাপুরে পরিত্যক্ত বগি থেকে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২০১
কমলাপুরে পরিত্যক্ত বগি থেকে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত বগির বাথরুম থেকে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ১৯ আহষ্ট সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ বিকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

নিহতের চাচা রাজু আহামেদ জানান, নিহত আসমা আকতার (১৭) পঞ্চগড় সদর উপজেলার কোনাপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের মেয়ে। সে স্থানীয় খানবাহাদুর মাদ্রাসা থেকে এসএসসি সমমান পরীক্ষায় পাস করেছে। ৩ বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল তৃতীয়।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর বলেন, কমলাপুর থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার বুকের ডান পাশে স্তনে কামরের দাগ, গলার চারদিকে কালো গোলাকৃতির দাগ ও কপালে ফোলা আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, কিভাবে তার মৃত্যু হয়েছে, বা মৃত্যুর আগে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Shamol Bangla Ads

নিহতের চাচা রাজু আহামেদ বলেন, আসমা গত রবিবার সকাল থেকে নিখোঁজ ছিল। সোমবার সংবাদ পেয়ে তাকে শনাক্ত করা হয়। তিনি বলেন, বাঁধন নামে স্থানীয় এক যুবক তাকে ফুসলিয়ে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। বাঁধনও একটি মাদ্রাসার শিক্ষার্থী। আসমা নিখোঁজের পর থেকে ওই ছেলেকে এলাকায় পাওয়া যাচ্ছে না। নিহতের পরিবার থেকে ধারণা করা হচ্ছে, বাঁধনই তাকে ফুসলিয়ে নিয়ে হত্যা করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প শুরু পরবর্তী সংবাদ ‘‌সরকারি প্রাইমারি স্কুলের পাশে নতুন প্রতিষ্ঠান নয়’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads