ads

সোমবার , ১৯ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৫৬
ঝিনাইগাতীতে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনআনী বাজারে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্তিক দল (জাসদ)। ১৯ আগস্ট সোমবার সকালে তিনআনী-নালিতাবাড়ী সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার ৩ শতাধিক মানুষ অংশ নেন।
জাসদের তিনআনী শাখার সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, মুক্তিযোদ্ধা ছাবেদ আলী মাষ্টার, অগ্রণী ব্যাংক তিনআনী শাখার ব্যবস্থাপক শরীফ হোসেন সরকার, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি রফিকুল ইসলাম মান্নান, জাসদ ছাত্রলীগের উপজেলা সভাপতি আনিছ প্রমুখ। ওইসময় বক্তারা জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে ড্রেন নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ঈদের এক সপ্তাহ পরও শুরু হয়নি লবনযুক্ত… পরবর্তী সংবাদ জাতীয় শোক দিবস উপলক্ষে নকলায় হামদর্দের ফ্রি মেডিকেল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads