জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) : স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর আয়োজনে শেরপুরের নকলায় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। ১৯ আগস্ট সোমবার সকালে নকলা পৌর শহরের শহীদ শাহজাহান শপিং কমপ্লেক্সে হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে ওই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক কবিরাজ জাহাঙ্গীর হোসেন আহমেদ ও মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসার শিক্ষক সাবেক ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী উৎপল। ওইসময় মুভিবাংলা টিভির সাংবাদিক শফিউল আলম লাভলু, হামদর্দ নকলা শাখার সহকারি মেডিকেল অফিসার হাকিম মোঃ আরিফুজ্জামান, মেডিকেল প্রতিনিধি আব্দুর রউফ, অফিস সহকারী রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক দরিদ্র ও অসহায় রোগীদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষধ বিতরণ করা হয়।























