ads

শনিবার , ১৭ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সোনার বাংলা যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২১৬
শেরপুরে সোনার বাংলা যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সোনার বাংলা যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট শনিবার বিকেলে শহরের কালীগঞ্জ এলাকার জিহান অটো ব্রিকস মাঠে অনুষ্ঠিত ওই খেলায় যোগিনীমুড়া স্পোর্টিং ক্লাব ২-০ গোলে স্থানীয় টুটুল ক্যাবল নেটওয়ার্ক একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলার প্রথমার্ধে উভয় দল গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শেষদিকে দু’টি গোল করেন যোগিনীমুড়া স্পোর্টিং ক্লাবের সাধন ও সাঈদ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় সাঈদ এবং ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন রানার্সআপ দলের মনিহার। খেলা পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক আশরাফুল আলম।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শেরপুর জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। এ উপলক্ষে আয়োজক সংগঠনের সভাপতি মিজানুর রহমান মুক্তার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ, নেপোলীস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন হাজারী, পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহমেদ ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মেজবাউল ইসলাম লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ফরিদ উদ্দিন সরকার ও সোনার বাংলা যুব সংঘের সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ। বৃষ্টিবিঘ্নিত  মাঠেও বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করে। টুর্ণামেন্টে স্থানীয় পর্যায়ের ১৬টি দল অংশ নেয়।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গোই টাইগারদের প্রধান কোচ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads