ads

শনিবার , ১৭ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাজিল দলে চমক, ফিরলেন নেইমার

খবর টি পড়েছেন : ১৯৮
ব্রাজিল দলে চমক, ফিরলেন নেইমার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কলম্বিয়া ও পেরুর বিপক্ষে দুই প্রীতি ম্যাচের দলে ফিরেছেন পিএসজির তারকা স্ট্রাইকার নেইমার। এর আগে চোটের কারণে কোপা আমেরিকা টুর্নামেন্টে খেলতে পারেননি নেইমার। শুক্রবারের সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করেন কোচ তিতে।
ওইসময় তিনি বলেন, ‘আমি নেইমারের মানের একজন খেলোয়াড়কে কিছুতেই বাদ দিতে পারি না। আমি চাই নেইমার খুশি থাকুক। সে কোথায় যাবে না যাবে, সেটা বলার অধিকার আমার নেই।’
এদিকে ব্রাজিল দলে নিয়েছে সম্ভাবনাময় তরুণ রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে। ১৯ বছর বয়সী এই ফুটবলার এখনও ব্রাজিলের হলুদ জার্সি গায়ে জড়াননি।
দলে আছেন কোপায় দলকে নেতৃত্ব দেওয়া দানি আলভেজ। ৩৬ বছর বয়েসী আলভেজকে আগামী বিশ্বকাপের বিবেচনাতেও রেখেছেন তিতে। ডিফেন্সে তার সঙ্গে থিয়াগো সিলভা, ফ্যাগনাররা আছেন আগের মতই।
কোপা আমেরিকা দল থেকে বাদ পড়েছেন ক্যাসিও, মিরান্ডা, ফিলিপে লুইস, উইলিয়ান ও ফার্নান্দিনহো। নিষেধাজ্ঞা থাকায় নেই গ্যাব্রিয়েল জেসুস আর ক্লাবের ব্যস্ততার কারণে রাখা হয়নি এভারটনকে।
ফরোয়ার্ড লাইনে নেইমারের সঙ্গে আছেন রিচার্লিসন, ডেভিড নেরেজ, ব্রুনো হেনরিক, রবার্তো ফিরমিনো আর ভিনিসিয়ুস।
আগামী মাসের ৭ ও ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে কলম্বিয়া ও পেরুর বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Shamol Bangla Ads

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: এডেরসন (ম্যানচেস্টার সিটি), ইভান (পন্টে প্রেতা), ওয়েভারটন (পালমেইরাস)।
ডিফেন্ডার: দানি আলভেজ (সাও পাওলো), ফ্যাগনার (করিন্থিয়ান্স), হোর্হে (সান্তোস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), এডের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (পিএসজি), সামির (উদিনেসে)।
মিডফিল্ডার: আর্থার (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনহো (লিভারপুল), অ্যালান (নাপোলি), লুকাস পাকুয়েতা (এসি মিলান), ফিলিপ কৌতিনহো (বার্সেলোনা)।
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন), ডেভিড নেরেজ (আয়াক্স), ব্রুনো হেনরিক (ফ্লামেঙ্গো), রবার্তো ফিরমিনো (লিভারপুল) ও ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গোই টাইগারদের প্রধান কোচ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads