স্টাফ রিপোর্টার : শেরপুরে এস এম ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষ বিতরণ উৎসব-২০১৯ এর চলমান কার্যক্রমের অংশ হিসেবে সর্বস্তরের জনগণের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে। ১৬ আগস্ট শুক্রবার শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় ৩শ স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে ফলজ বনজ ও ফুলের চারা বিতরণ ও রোপন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সভাপতি সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, সহকারী অধ্যাপক আব্দুল কাদের, মানবাধিকার কর্মী শামীম হোসেন, সাংস্কৃতিক কর্মী দেবদাস চন্দ বাবু, এস এম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক অপূর্ব ভট্টাচার্য। বক্তারা তাদের বক্তব্যে বৃক্ষরোপণ এর নানাবিধ উপকারী দিক তুলে ধরেন। এস এম ফাউন্ডেশন এর সেচ্ছাসেবকগণ তাদের বক্তব্যে জানান, ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৮ হাজার ৮শ চারা গাছ বিতরণ করা হয়েছে। এ বছর তা ১০ হাজার অতিক্রম করবে। এ সংগঠন টি মূলত একটি ফেইসবুক গ্রুপ ভিত্তিক সংগঠন। নিজেদের সদস্য অনুদান এর মাধ্যমে সংগঠন প্রতি বছর বিভিন্ন বিদ্যালয়ে ও জনগনের মাঝে বৃক্ষ বিতরণ করে। এই সংগঠন এর সদস্যবৃন্দ সম্পূর্ণ স্বেচ্ছাসেবক হিসেবে কাজটি চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর বার্ড ক্লাব এর সভাপতি সুজয় মালাকার, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, আসল কাজ এর সভাপতি মনিরুজ্জামান রিপন, বিডি ক্লিন শেরপুরের সমন্য়কারী আল আমিন রাজু, এস এম ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক হাফিজুল করিম রুবেল, রাহুল আমিন সোহেল, লিটন চন্দ্র সাহা আবু হানিফ খোকন, সুমিত্র পাল, শান্ত সাহা প্রমুখ। সকলের উপস্থিতি ও সবুজের আলোড়নে শেরপুর শহীদ মিনারে এক আনন্দঘন পরিবেশ তৈরী হয়।























