ads

শনিবার , ১০ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ছুরিকাঘাতে যুবক খুন

খবর টি পড়েছেন : ১৭৭
শ্রীবরদীতে ছুরিকাঘাতে যুবক খুন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তারা মিয়া (২২) নামে এক যুবক খুন হয়েছে। ৯ আগস্ট শুক্রবার রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের দক্ষিণ ঢনঢনিয়া গ্রামের ওই ঘটনা ঘটে। নিহত তারা মিয়া স্থানীয় রতন মিয়ার ছেলে। ওই ঘটনায় একই গ্রামের শুকুর আলীর ছেলে রসুল মিয়া (১৯) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছে। এদিকে ওই ঘটনায় একই গ্রামের আবু রায়হান (১৮) ও মোঃ আল আমিন (২৫) নামে ২ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে শ্রীবরদী উপজেলার দক্ষিণ ঢনঢনিয়া এলাকায় স্থানীয় সোলায়মান হোসেনের ছেলে মাহফুজ মিয়াসহ কয়েকজন যুবক তর্কাতর্কির এক পর্যায়ে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে তারা মিয়া ও রসুল মিয়ার উপর হামলা চালালে তারা দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারা মিয়াকে মৃত ঘোষণা করেন। আর রসুল মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ খায়রুল কবীর সুমন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মিয়া মারা গেছেন। তার বুকের বা পাশে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোরবানীর ঈদে শেরপুরে জমে উঠেছে মশলার বাজার পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় মামলা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads