ads

বুধবার , ৭ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভিক্ষুক পরিবারের জীবন বদলে দিলেন এক দানশীল ব্যক্তি

খবর টি পড়েছেন : ২৬৬
শেরপুরে ভিক্ষুক পরিবারের জীবন বদলে দিলেন এক দানশীল ব্যক্তি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এক ভিক্ষুক পরিবারের জীবন বদলে দিলেন ইতালীর নেপলীস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট শিল্পপত্বি জয়নাল হাজারী ও নার্গিস আক্তার মনখোশ দম্পতি। ভিক্ষুক ওই পরিবারকে নিজস্ব অর্থায়নে প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে ২০ ফুট দৈর্ঘ্যরে একটি টিনসেড ঘর নির্মাণ করে দিয়েছেন তারা। এছাড়া ওই ভিক্ষুক মহিলার ছোট ছেলে মোস্তাফিজুর রহমানের লেখাপড়া, বরণ-পোষণসহ সম্পূর্ণ দায়-দায়িত্ব গ্রহণ করেছেন হাজারী-মনখোশ দম্পতি।
‘সারাদিন ভিক্ষা কইরা কোন রহমে পেট চালাইতাম। বাঁশের বেড়া দিয়া ভাঙ্গাচুরা ছুনের ঘরে থাকতাম। অহন আর বেড়ার ফাঁক দিয়া বৃষ্টি পড়ে না। অহন আঙ্গরে টিনশেড ঘর কইরা দিছেন জয়নাল হাজারী সাহেব।’ আগে আঙ্গরে ২ পোলা-মাইয়াসহ ওই ভাঙ্গাচোরা ছোড ঘরে থাকতে খুব কষ্ট অইতো। ওহন আল্লাহ নাফর অনেক ভালা আছি’- ৭ জুলাই বুধবার বিকেলে এভাবেই কথাগুলো বলছিলেন সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা গ্রামের মৃত আবু সিদ্দিকের স্ত্রী ভিক্ষুক রাশেদা বেওয়া (৬৫)। তার ৩ সন্তানের মধ্যে বড় ছেলে এরশাদ মিয়া পেশায় দিনমজুর। বড় মেয়ে শিরিনা আক্তারের বিবাহ হলেও স্বামীর অন্যায়-অত্যাচারে এখন সে ওই বাড়িতেই বসবাস করছেন। দিনমজুর স্বামীর মৃত্যুর পর থেকে ভিক্ষাবৃত্তিই রাশেদার একমাত্র অবলম্বন হলেও এখনও তার ভাগ্যে জুটেনি বয়স্ক বা বিধবা ভাতা। তারপরও কনিষ্ঠ সন্তান মোস্তাফিজের সুবাদে শান্তিতে মাথাগুজার ঘর পেয়ে বেজায় খুশি ভিক্ষুক রাশেদা বেওয়া ও তার পরিবারের সদস্যরা।
সরেজমিনে গেলে কথা হয় ওই ভিক্ষুক নারীসহ প্রতিবেশীদের সাথে। স্থানীয় বাসিন্দা আম্বিয়া বেগম জানান, হাজারী সাহেব একজন ভাল মনের মানুষ। আর স্ত্রীও দয়ালু। তারা অসহায় ওই পরিবারকে একটি সুন্দর ঘর করে দিয়ে সেই নজিরই স্থাপন করেছেন। তাদের ওই সহযোগিতা পেয়ে ভিক্ষুক পরিবারের সদস্যরা তাদের জন্য দু’হাত তুলে দোয়া করছেন, আমরাও করছি। ওই ঘর নির্মাণ করে দেওয়ার ফলে, তাদের এখন সুখের সীমা নেই। ছোট ছেলেটারও সুন্দর একটা ব্যবস্থা হয়েছে। একই ধরনের কথা বলেন, স্থানীয় আরও কয়েকজন।
এ ব্যাপারে শিল্পপতি জয়নাল হাজারী নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, পরিবারটির মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের জন্য বিশাল অর্জন । এর বেশি আর কিছুই বলার নেই। আমাদের ২ টা মেয়ে। কোন ছেলে সন্তান নাই। তাই মোস্তাফিজুরকে আমরা ছেলের মতই আদর-যত্ন করি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভিজিএফ’র চাল বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে বন্দুকযুদ্ধে যুবক নিহতের ঘটনায় পুলিশের প্রেস ব্রিফিং…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads