ads

বুধবার , ৭ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গু চিকিৎসা সহায়তায় শেরপুর উইমেন চেম্বারের রক্তদান কর্মসূচি ও মশারি প্রদান

খবর টি পড়েছেন : ২৭৯
ডেঙ্গু চিকিৎসা সহায়তায় শেরপুর উইমেন চেম্বারের রক্তদান কর্মসূচি ও মশারি প্রদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় সহায়তার জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে শেরপুর উইমেন চেম্বার। ৭ আগস্ট বুধবার বিকেলে শহরের সজবরখিলা এলাকায় উইমেন চেম্বার কার্যালয়ে ওই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেরপুর উইমেন চেম্বার সভাপতি মনিজা মাসুদ রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। ওইসময় শেরপুর চেম্বারের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. মাছুদ, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া এবং উইমেন চেম্বারের পরিচালকরা উপস্থিত ছিলেন।
নারী উদ্যোক্তা ও উইমেন চেম্বারের পরিচালক আইরীন পারভীন জানান, সংগৃহিত রক্ত শেরপুর জেলা হাসপাতালের ব্ল্যাড ব্যাংকে জমা রাখা হবে এবং যেসব ডেঙ্গু রোগীর রক্তের প্রয়োজন হবে, বিনামূল্যে তাদেরকে সেসব রক্ত সরবরাহ করা হবে। শেরপুরে চিকিৎসাধীন যতো ডেঙ্গু রোগীর রক্ত লাগবে, উইমেন চেম্বার ততো রক্তই সরবরাহ করবে। এদিকে ডেঙ্গু রোগীদের ব্যবহারের জন্য শেরপুর উইমেন চেম্বারের পক্ষ থেকে সকালে জেলা প্রশাসকের নিকট ২০০ মশারি প্রদান করা হয়। শেরপুর উইমেন চেম্বারের সভাপতি মনিজা মাসুদ জেলা প্রশাসক আনার কলি মাহবুব-এর হাতে এসব মশারি তুলে দেন। ওইসময় উইমেন চেম্বারের পরিচালক পৌর লেডিস ক্লাব সভাপতি শাহীনা আক্তার পারভীন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সামছুন্নাহার কামাল, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, রওশন আরা বেগম, অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডেঙ্গুর প্রকোপ হ্রাসকল্পে জেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরবর্তী সংবাদ নকলায় ডেঙ্গুর প্রকোপ হ্রাসকল্পে ক্রাশ প্রোগ্রাম

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads