শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে দুঃস্থ অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ৫ আগস্ট সোমবার উপজেলার ভেলুয়া ইউনিয়নে ১ হাজার ৮৬৩ জন দুঃস্থ অসহায়দের মাঝে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ওইসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ভেলুয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসার মোশারফ হোসেন, ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সচিব আবু বক্করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভিজিএফ প্রাপ্তরা জানান, ঈদ উপলক্ষে সরকারের এই ভিজিএফের চাল তাদের জন্যে খাদ্যের অভাব পূরণে সহায়ক হবে। অনেকে বলেন, ঈদে এ সহায়তা তাদের সংসারে অনেকটা কাজে আসছে। ভিজিএফের চাল পেয়ে তারা খুশি।
























