ads

সোমবার , ৫ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ট্রলি চালকদের নিয়ে ওসির মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৮৫
শ্রীবরদীতে ট্রলি চালকদের নিয়ে ওসির মতবিনিময় সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ট্রলি চালনার নিয়ম-নীতি ও দুর্ঘটনারোধে ট্রলি চালকদের সাথে শেরপুরের শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট রবিবার রাতে পৌরশহরের তাতিহাটি নয়াপাড়া ট্রলি গাড়ী সঞ্চয় সমিতির উদ্যোগে কার্যালয়ের সামনে ওই সভা অনুষ্ঠিত হয়। নয়াপাড়া ট্রলিগাড়ী সঞ্চয় সমিতির উদ্যোগে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন তালুকদার বলেন, গাড়ি বা যানবাহন চালনায় নিয়ম-নীতি রয়েছে। যারা ট্রলিগাড়ি চালাচ্ছেন তাদের গাড়ির তুলনায় মালামাল বেশি লোড হলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে চালক, পথচারী বা যেকোনো যানবাহনই দুর্ঘটনায় কবলিত হতে পারে। এ জন্য প্রত্যেককে সর্তকতার সাথে ট্রলিগাড়ি চালনার নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, একটি দুর্ঘটনায় একটি বা একাধিক পরিবারের সারা জীবনের কান্না। আমরা চাই না আর কোনো দুর্ঘটনা ঘটুক। এজন্য প্রত্যেককে নিয়ম মেনে চলতে হবে।
তাতিহাটি নয়াড়া ট্রলিগাড়ী সঞ্চয় সমিতির সভাপতি শাজামাল হোসেনের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল। সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা সুজন রেজা, কালেরকন্ঠ উপজেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, যুগান্তরের উপজেলা প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, শ্রমিক লীগ নেতা আবু হানিফ প্রমুখ। সভায় ট্রলিগাড়ি সঞ্চয় সমিতির সদস্য, ট্রলি চালক, মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে দুঃস্থ অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে ৭২ হাজার সুবিধাভোগী পাচ্ছে ভিজিএফ’র চাল

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads