ads

সোমবার , ৫ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের উদ্বোধন

খবর টি পড়েছেন : ২৪৯
শেরপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ গণগ্রন্থাগার অধিদপ্তর বাস্তবায়িত ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি’ প্রকল্পের আওতায় শেরপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৫ আগস্ট সোমবার দুপুরে জেলা কালেক্টরেট ভবন চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, বই ও লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভা-ার। এই জ্ঞানের ভা-ারকে যত ব্যবহার করব, ততই নিজেকে সমৃদ্ধ করে তুলতে পারব। আলোকিত মানুষ ও সমাজ গঠনে বই ও লাইব্রেরির কোন বিকল্প নেই। এজন্য তিনি শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে বইপ্রেমী ও লাইব্রেরিমুখী হওয়ার আহবান জানান।
জেলা গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সাজ্জাদুল করিমের সভাপতিত্বে ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী কার্যক্রমের পরিচালক মোঃ কামাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে খান বাহাদুর ফজলুর রহমান সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওইসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৭২ হাজার সুবিধাভোগী পাচ্ছে ভিজিএফ’র চাল পরবর্তী সংবাদ শেরপুরে শেষ হল জাইকা’র বেকার যুবক-যুবতীদের ২ দিনব্যাপি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads