ads

রবিবার , ৪ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিডি ক্লিন’র উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

খবর টি পড়েছেন : ৩২৭
শেরপুরে বিডি ক্লিন’র উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গুর বংশবিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠান, নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বিডি ক্লিন শেরপুরের আয়োজনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট শনিবার দুপুরে সদর উপজেলার চরখারচর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের নিয়ে ওই কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব’র সভাপতি ও বিডি ক্লিন শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজু সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এডভোকেট শক্তিপদ পাল, মানবাধিকার কর্মী শামীম হোসেন, চরখারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, চরখারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বীনা আক্তার, বিডি ক্লিন শেরপুর সহ-সমন্বয়ক মেহেদী হাসান শামীম প্রমুখ।
ওইসময় সজিব আহমদ জান, তৌহিদুর রহমান, মোঃ আশরাফুল আলম, জাকির হোসেন, রবিউল ইসলাম সানী, লিমন মিয়া, আমির হামজা, আকাশ মিয়া, স্বপন মিয়া, তাসমিয়াসহ, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব, বিডি ক্লিন ও রক্তসৈনিক শেরপুরের সদস্যগণসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বন্যার প্রভাব পড়েছে কামারপাড়াতেও পরবর্তী সংবাদ শেরপুরে আদালত ভবনে প্রবেশকালে চাকুসহ ১ ব্যক্তি আটক

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads