নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে আহাদ নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২৮ জুলাই রবিবার সকালে উপজেলার ধনাকুশা গ্রামের খালপাড় এলাকায় ওই ঘটনা ঘটে। আহাদ স্থানীয় চাঁন মিয়ার ছোট ছেলে।
জানা যায়,রবিবার সকাল ৮টার দিকে চাঁন মিয়া তার ২ ছেলেকে নিয়ে উপজেলার ধনাকুশা গ্রামের নানার এন্নাস আলীর বাড়িতে বেড়াতে যান। পরে চাঁন মিয়া তার ছেলেদেরকে ঘরে বসিয়ে রেখে জরুরি কাজে বাড়ির বাইরে চলে গেলে আহাদ সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। এদিকে বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে আহাদের লাশ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সুজা পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
























