ads

রবিবার , ২৮ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯১
ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজে নবীন বরণ ও সংবর্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই শনিবার মহিলা কলেজের আয়োজনে কলেজ মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শরিফ উদ্দিন সরকার, স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী অনন্ত কুমার রায় প্রমুখ। প্রভাষক নজরুল ইসলামের সঞ্চালনায় এ নবীন বরণ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ কলেজের শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরে কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়ার পাশাপাশি নবাগত উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বন্যার্তদের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির শুকনো খাবার বিতরণ পরবর্তী সংবাদ নকলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads