স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল ডিগ্রি কলেজ ২০১৯ সালের এইচএসসির পরীক্ষার ফলাফলে পাসের হারে জেলায় শীর্ষ স্থান অর্জন করায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৪ জুলাই বুধবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে মুক্তিযুদ্ধের চেতনায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। ওইসময় তিনি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও ভবিষ্যতে যারা জিপিএ-৫ পাবে তাদের জন্য ১০ হাজার টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দেন।
কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি একেএম নুরুল আমিন ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারোয়ার জাহান, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন ও ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ গোলাম হাছান খান সুজন।
কলেজের প্রভাষক দেবাশীষ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রশিদ, হুইপকন্যা শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপি, কৃতি শিক্ষার্থী শিউলী নাজনীন, জুবায়েদ হাসান ও রূপা খাতুন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,এ বছর বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল ডিগ্রি কলেজের পাসের হার ৯৯.৬২। এ কলেজ থেকে ২৬০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৫৯ জন কৃতকার্য হয়।
























