শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ দু’উপজেলার কর্মরত প্রোগ্রাম অফিসার ও অফিস ষ্টাফদের মধ্যে সৌহার্দ্যমূলক পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশন দল এবং ঝিনাইগাতী এপি ওয়ার্ল্ড ভিশন দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ক্রিকেট খেলা। ‘ওয়াও’ ক্যাম্পের কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার বিকালে পৌর শহরের নার্সারি মাঠে অনুষ্ঠিত খেলায় শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ঝিনাইগাতী এপি ওয়ার্ল্ড ভিশন। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর ডি কস্তা। এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মন্ডল, প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং, স্পন্সর সিস্টেম সহকারি অফিসার খ্রিস্টিনা মুক্তা শিকদার, চাইর্ল্ড প্রোটেকশন অফিসার শিমুল জেং চাম, উপজেলা কো-অর্ডিনেটর সুজিত চিছিম, ঝিনাইগাতী এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার টুকি চাম্বু গাং, চাইর্ল্ড প্রোটেকশন অফিসার পেট্রিক রো রাং, কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল, ইউপি সদস্য গোলাম মোস্তুফাসহ স্থানীয় সমাজ সেবক ও নেতৃবৃন্দ্ব।
খেলা শেষে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী এপি ওয়ার্ল্ড ভিশন দলের অধিনায়ক ফিন্যান্সিয়াল অফিসার পংকজ বিশ্বাসের হাতে প্রথম পুরষ্কার তুলে দেন শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর ডি কস্তা। পরাজিত শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশন দলের অধিনায়ক প্রোগ্রাম অফিসার জনপল স্কু এর হাতে পুরুষ্কার তুলে দেন তাতিহাটি ইউপি সদস্য গোলাম মোস্তুফা। খেলাটি উপভোগ করেন দু’উপজেলার এপি ওয়ার্ল্ড ভিশনের কর্মরত অফিসার ও ষ্টাফসহ স্থানীয় লোকজন।
























