ads

মঙ্গলবার , ২৩ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ৩০৯
নালিতাবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ২৩ জুলাই মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রানীগাঁও এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছেন সদর উপজেলার চৈতনখিলা বটতলা এলাকার সিদ্দিক মহুরীর ছেলে আঙ্গুর মিয়া (২৫) ও নকলা উপজেলার জালালপুর এলাকার হেকমত আলীর ছেলে আকিদুল (২৮)।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রাণীগাঁও এলাকা থেকে আঙ্গুর ও আকিদুল উপজেলা শহরে বিক্রি করার উদেশ্যে ইয়াবা বহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশী করে ৭০ পিচ ইয়াবা পাওয়া যায়।
এ ব্যাপারে শেরপুর ডিবি পুলিশের এসআই নজরুল ইসলাম খান বলেন, ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে এপির ক্রিকেট খেলায় ঝিনাইগাতী বিজয়ী পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads