ads

রবিবার , ২১ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বন্যার পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ১৬৫
শ্রীবরদীতে বন্যার পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে বন্যার পানিতে ডুবে কবিতা বেগম (১১) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ২১ জুলাই রবিবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর নয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। কবিতা স্থানীয় শামছুল হকের মেয়ে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে কবিতা তার বান্ধবীদের সাথে ঝগড়ারচর নয়াপাড়া গ্রামের বাড়ির পেছনে বন্যার পানিতে কলাগাছের তৈরি ভেলায় ঘুরতে যায়। ওইসময় ভেলাটি উল্টে গেলে সাঁতার না জানায় কবিতা পানিতে ডুবে যায়। পরে তার বান্ধবীদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পানি থেকে কবিতার লাশ উদ্ধার করে।
শ্রীবরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর বন্যার পানিতে ডুবে কবিতার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বন্যার্তদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ পরবর্তী সংবাদ ব্রহ্মপুত্র নদের ভাঙনে হুমকির মুখে নারায়ণখোলা দক্ষিণ সরকারি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads