স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। ২১ জুলাই রবিবার দুপুরে সদর উপজেলার চরমুচারিয়া, চরপক্ষীমারী ও কামারেরচর ইউনিয়নের প্রায় ২ হাজার মানুষের মাঝে শুকনো খাবার, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। ওইসময় তিনি বন্যাদুর্গত মানুষের নানা কষ্টের খোঁজ-খবর নেন এবং সেইসাথে তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন।
ত্রাণ বিতরণকালে সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাসান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মেহেদীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
























