ads

শনিবার , ২০ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এসএম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ উৎসব

খবর টি পড়েছেন : ১৯৮
শেরপুরে এসএম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ উৎসব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন এসএম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই শনিবার সকালে বৃক্ষ বিতরণ উৎসব ২০১৯ এর চলমান কার্যক্রমের অংশ হিসেবে শহরের দুর্গানারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ করা হয়। ওইসময় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে ফলজ বনজ ও ভেষজ উদ্ভিদের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী শামীম হোসেন, আসল কাজ’র সভাপতি মনিরুজ্জামান রিপন, বিডি ক্লিন শেরপুরের সমন্বয়কারী আল আমিন রাজু প্রমু। বক্তারা তাদের বক্তব্যে বৃক্ষ রোপণের নানা উপকারী দিক তুলে ধরেন।
এসএম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক অপূর্ব ভট্টাচার্য জানান, ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৮ হাজার ৮শ চারা গাছ বিতরণ করা হয়েছে এ বছর তা ১০০০০ অতিক্রম করবে। এই সংগঠনটি মূলতঃ একটি ফেইসবুক গ্রুপ ভিত্তিক সংগঠন। নিজেদের সদস্যদের অনুদানের মাধ্যমে সংগঠনটি প্রতি বছর বিভিন্ন বিদ্যালয়ে ও জনগনের মাঝে বৃক্ষ বিতরণ করে। এ সংগঠনের সদস্যবৃন্দ সম্পূর্ণ স্বেচ্ছাসেবক হিসেবে কাজটি চালিয়ে যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বন্যার পানিতে ডুবে আরও ২ শিশুর মৃত্যু,… পরবর্তী সংবাদ বাড়ছে বন্যার পানি, শেরপুর-জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads