শেরপুরে এইচএসসিতে পাসের হারে শীর্ষে আতিউর রহমান মডেল ডিগ্রী কলেজ; জিপিএ-৫ এ শেরপুর সরকারি কলেজ

খবর টি পড়েছেন : ৫৩৯
শেরপুরে এইচএসসিতে পাসের হারে শীর্ষে আতিউর রহমান মডেল ডিগ্রী কলেজ; জিপিএ-৫ এ শেরপুর সরকারি কলেজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শেরপুরে পাসের হারে শীর্ষে রয়েছে সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল ডিগ্রী কলেজ। এ কলেজের পাসের হার ৯৯.৬২। আর জিপিএ-৫ এ শীর্ষে রয়েছে শেরপুর সরকারি কলেজ। কেবল ওই কলেজ থেকেই জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। আর সব কলেজ মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। জেলার ২৮টি কলেজের মধ্যে ১৭ কলেজের কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পাননি। এছাড়া ঝিনাইগাতী উপজেলার বিষ্ণুপুর খন্দকারবাড়ী কলেজের কেউই পাস করেনি। ১৭ জুলাই বুধবার প্রকাশিত শেরপুর জেলার ফলাফল পর্যালোচনায় ওই তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্য মতে, শেরপুর বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজ থেকে সব বিভাগ মিলে ২৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে একটি জিপিএ-৫সহ ২৫৯ জন শিক্ষার্থী পাস করেছে। এছাড়া শেরপুর সরকারি কলেজ থেকে ১৯৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৫০৯ জন।৩ বিভাগ মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও… পরবর্তী সংবাদ শেরপুরে আলিমে ৭ মাদ্রাসায় শতভাগ পাস ॥ শীর্ষে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads