নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই বুধবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতানা লাসনীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সাংবাদিক শাহাজাদা স্বপন, মোহাম্মদ হযরত আলী, ইউসুফ আলী মন্ডল, জাহাঙ্গীর হোসেন আহম্মেদ, শফিউল আলম লাভলু প্রমুখ।
সংবাদ সম্মেলনে মৎস্য দপ্তরের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি জাতীয় মৎস্য সপ্তাহে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়।























