ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল ও উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ও লাইলী বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।
গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগীতায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নের লক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী ওই কর্মশালার আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী, সুধীমহল ও স্থানীয় সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।























